বিজ্ঞানের অন্যান্য বিষয়ের তুলনায় গণিতে থিওরির ভাগ অনেকটাই বেশী । অর্থাৎ গণিতের কোনো বিষয় নিয়ে পরীক্ষা বা পর্যবেক্ষন করার ক্ষেত্র অনেকটাই সীমিত ।
তবু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে জ্যামিতির উপপাদ্য বা প্রোয়োগ গুলিকে অনেকদিন থেকেই হাতে কলমে করা দেখতে পাওয়া যায় ।পরবর্তী কালে বিশেষ করে এখন বিভিন্ন সফটওয়্যার ও প্রোগ্রামের সহায়তায় গণিতের প্যাক্টিক্যাল দিকটি সুন্দর করে তুলে ধরা হচ্ছে।
যেমন উদাহরন হিসাবে বলা যায় কোনো একটি দ্বিঘাত বা ত্রিঘাত বা যেকোনো জটিল ফাংশান কে কিছু কিছু সফটওয়্যার –এর সাহায্যে একটি মাত্র ক্লিকে (বা টাচে) গ্রাফে পরিনিত করা যায় । যা গণিতের ফাংশান টি সম্পর্কে একটি ভালো ধারনা গড়ে তোলে । আবার কোনো সমীকরনে রুটের বা বীজের অবস্থানও আমাদের কাছে স্পস্ট হয়ে ওঠে ।আবার অনেক ক্ষেত্রে পার্যামিটারের পরিবর্তন গ্রাফে কিভাবে পরিবর্তন আনে তাও বোঝা যায়। তাছাড়া আছে নানা অ্যানিমেশান ও থ্রিডি চিত্রের সমাহার । এগুলি যেমন আমাদের বাস্তব উপকরন জোগান থেকে মুক্তি দেয় তেমনি তা সহজলভ্য ও বারবার ব্যবহার করা যায় ।
সেরকমই কিছু ছোটো ছোটো প্রোগ্রাম এখানে দেওয়ার জন্য ‘গণিত ল্যাবরেটরি’ বিভাগটি এই সাইটে যুক্ত করলাম।যেটা ওবেব বেস প্রোগ্রাম । যার ফলে সহজেই যেকোনো ব্রাউজার দিয়ে (গুগুল ক্রোম,ফায়ারফক্স ইত্যাদিতে সুন্দর ভাবে কাজ করে তবে ইন্টারনেট এক্সপ্লোরারে একটু সমস্যা হতে পারে।) এটা চালানো যাবে আলাদা করে ইস্টল বা কোনো প্লাগিন এর দরকার নেই। শুধুমাত্র পেজটা লোড করলেই কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব বা ফোন যেকোনো ডিভাইস থেকেই কাজ করা যাবে (অর্থাৎ টেকনোলজির ভাষায় যাকে বলে ক্রস প্লাটফর্ম )।
এই প্রগ্রামগুলো জাভাস্ক্রিপ্ট ও তার কিছু ফেমওয়ার্ক দিয়ে তৈরী । এটার বৈশিষ্ট্য হল--
(১) এখানে একটা বোর্ড থাকবে যা ক্ষেত্র বিশেষে সাদা বা ছক কাটা গ্রাফ পেপার বা x-axis ও y-axis থাকবে। আর তাতে থাকবে গণিত ল্যাবরেটরির উপকরন যেমন পয়েন্ট, বৃত্ত , সরলরেখা , রেখাংশ ,স্কেল ইত্যাদি । যেগুলিকে প্রোয়োজন অনুসারে মাউসের পয়েন্টার দিয়ে সরানো যায় (অর্থাৎ Drag করা যায় )অর্থাৎ মাউসের লেফট ক্লিক চেপে ধরে সরানো যায় ।রেখাংশ ,বৃত্ত গুলিকে এইভাবেই খুব সহজেই ছোটো বড়ো করা যায় ।
(২) আর থাকবে একটা নেভিগেশান বার। যেটার সাহায্যে বোর্ডকে এর ডানদিকে, বামদিকে, উপরে, নীচে সরানো ও জুম করা যায় । এটা সাধারনত বোর্ডের নীচে ডানদিকে থাকবে ।
যাইহোক , স্কুল লেবেলের ও উচ্চ গনিতের ও বিজ্ঞানের কিছু বিষয় কে এইভাবে উপস্থাপনের চেষ্টা করব ।
(বিঃদ্রঃ- এই পেজটি সম্পূর্ণ নয়, পরে আরো কিছু নিয়মাবলি ও বিষয়গুলি লিস্ট আকারে সাজানো হতে পারে )







No comments:
Post a Comment